মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ‘টেকসই ডেইরি উন্নয়ন’ প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে “দক্ষ তরুণ টেকসই ডেইরি” এই স্লোগানকে সামনে রেখে ৫টি জেলার ২৫ জন তরুণ ডেইরি উদ্যোক্তাকে নিয়ে ‘টেকসই ডেইরি উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় বগুড়ার শেরপুর উপজেলার সাধুবাড়ীতে ব্র্যাক কৃষি প্রযুক্তি ইন্সটিটিউটে (বিএটিআই) ২য় ব্যাচের এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম ও পাবনা জেলার ২৫ জন নির্বাচিত তরুণ ডেইরি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে ডেইরি শিল্পের বর্তমান সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলাসহ খামারে আধুনিক পদ্ধতি ও উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত হাতে কলমে শিক্ষা প্রদান করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমান সময়ে ডেইরি শিল্প একটি অত্যন্ত সম্ভাবনাময় ব্যবসা হিসেবে পরিচিতি পেলেও সঠিক কারিগরি জ্ঞানের অভাবে অনেক শিক্ষিত যুবক বড় পরিসরে খামার করতে সাহস পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনার অভাবে খামারিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই শিক্ষিত তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যেই ব্র্যাক ডেইরি সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণার্থীদের যাতায়াত, থাকা খাওয়াসহ যাবতীয় খরচ ব্র্যাক ডেইরি বহন করছে। তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব দূর করা এবং দেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডেইরির প্রোডিউসার সার্ভিস শাখার ম্যানেজার ডা. রিপন মিয়া, ভেটেরিনারি সার্জন ডা. আকমল আফ্রিদি এবং ব্র্যাক কৃষি প্রযুক্তি ইন্সটিটিউটের প্রিন্সিপাল ড. মো: আহসান হাবিব। প্রশিক্ষণের এক্সটার্নাল রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো: জালাল উদ্দিন সরদার এবং একই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: মাহবুবুর রহমান।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল উদ্যোক্তার মাঝে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী তরুণ উদ্যোক্তারা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আধুনিক দুগ্ধ খামার ব্যবস্থাপনার নানাবিধ কৌশল শিখতে পেরেছি, যা তাদের খামার পরিচালনায় আত্মবিশ্বাস যোগাবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।