বুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ২০, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ। “One Student One Tree” স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রয়োজন বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যা করা। তোমরাও সবসময় গাছ রোপণ ও পরিচর্যায় সচেষ্ট থাকবে।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক ফারুখ হায়দার হোসেন, সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, প্রভাষক নুরুল্লাহ মুত্তাকী, প্রভাষক নজরুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক মাহবুব আলম আকন্দ, প্রভাষক মাহবুব হাসান, প্রভাষক শাহজাহান সিরাজ ও শরীর চর্চা শিক্ষক নাদিরা জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।