রবিবার , ২৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে একজন নিহত, আটক ১

ঢাকা ইনফো২৪
মে ২৪, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার কেরানীগঞ্জে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক হুমায়ুন কবিরকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

রবিবার (২৪ মে) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী গোল্ডেন কমিউনিটি সেন্টারের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হুমায়ুন কোমর থেকে ছুরি বের করে জাহাঙ্গীরের পেটে আঘাত করে।

এ সময় স্থানীয়রা ছুরিসহ হুমায়ূনকে আটক করে পুলিশের সোপর্দ করে এবং জাহাঙ্গীরকে আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণে পথিমধ্যেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, লাশের সুরতহাল করার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক হুমায়ুন পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।