বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ারায় কিশোর গ্যাংয়ের মাস্টারমাইন্ড সম্রাটসহ গ্রেপ্তার- ৩

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি এবং কিশোর গ্যাংয়ের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত মো. সম্রাট (২৫)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সম্রাট উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার ইলিয়াস মির্জা কালুর ছেলে। এ সময় সন্দেহভাজন হিসেবে আরও দুজন—মো. কামাল (৪৭), পিতা মৃত আব্দুল হামিদ এবং রুবি আক্তার (৩৫)—কে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ১০ মার্চ আনোয়ারা থানাধীন সদর ইউনিয়নের বোয়ালগাঁও এলাকায় একটি পাঁচতলা ভবনে চুরি করতে গিয়ে কার্নিশ থেকে পড়ে মো. মহিম (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। পরে বিভিন্ন ভবনে ভাঙচুর ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে।
এ ঘটনার ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ) বিকেল চারটার দিকে শোলকাটা এলাকার বাসিন্দা শাকিল (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় বৃহস্পতিবার তিনজন ভুক্তভোগী পৃথকভাবে আনোয়ারা থানায় তিনটি মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সম্রাটের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ অন্তত নয়টি মামলা রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন,গত দুই দিন ধরে অভিযান চালিয়ে আজ সম্রাটকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।