বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ইরানের নতুন বার্তা

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের নৌ ইউনিট সতর্কবার্তা উপেক্ষা করায় একটি ট্যাঙ্কারে আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘সেফসিয়া বিষ্ণু’ নামের ট্যাঙ্কারটি পারস্য উপসাগরের উত্তরের অংশে লক্ষ্যবস্তু করা হয়। জাহাজটি আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তা ও নির্দেশনা অমান্য করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আইআরজিসি নৌবাহিনীর বারবার সতর্কতা ও সংকেত উপেক্ষা করায় জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

এদিকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পারস্য উপসাগরে ইরাকের কাছাকাছি এলাকায় সেফসিয়া বিষ্ণু ছাড়াও মাল্টার পতাকাবাহী ‘জেফাইরোস’ নামের আরেকটি জ্বালানি ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে।

প্রতিবেদেন বলা হয়েছে, এ ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইরাকের তেলবন্দরগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একজন বন্দর নিরাপত্তা কর্মকর্তা জানান, হামলার পর সমুদ্র থেকে এক বিদেশি নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে আবারও দাবি করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজকে এই জলপথ দিয়ে চলাচল করতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানের সামরিক অভিযান তদারককারী খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, হরমুজ প্রণালি বর্তমানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং সাম্প্রতিক হামলায় জড়িত দেশগুলোর জাহাজের এই প্রণালি দিয়ে চলাচলের কোনো অধিকার নেই।
 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।