রবিবার , ৩১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

ঢাকা ইনফো২৪
মে ৩১, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, আগামী ১ জুন থেকে অভিবাসী ভিসা সংক্রান্ত কার্যক্রম দুই দিনের মধ্যে সম্পন্ন করার নতুন ব্যবস্থা চালু করা হবে।

রোববার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মার্কিন দূতাবাসের সব অভিবাসী ভিসা বিভাগের ক্ষেত্রে নতুন দুই দিনের প্রক্রিয়া কার্যকর করা হবে, যা ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে।

দূতাবাস ভিসা আবেদনকারীদের প্রয়োজনীয় নির্দেশনা ও তথ্য জানার জন্য সংশ্লিষ্ট ভিসা বিভাগের ডিরেক্টরি এবং অভিবাসী ভিসা সংক্রান্ত তথ্যপৃষ্ঠাগুলো পর্যালোচনা করার পরামর্শ দিয়েছে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে অভিবাসী ভিসা আবেদনকারীদের অপেক্ষার সময় কমবে এবং সেবা গ্রহণের প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করছে মার্কিন দূতাবাস।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।