রবিবার , ৩১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শাহাদত বার্ষিকী পালন না করে অশ্লীল নাচ-গানের দায়ে বিএনপি দুই নেতা বহিষ্কার

ঢাকা ইনফো২৪
মে ৩১, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালন না করে অশ্লীল নাচ, গান ও আনন্দ উৎসব পরিবেশন করার দায়ে সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত দলীয় প্যাডে তাঁদের বহিষ্কার আদেশ জানানো হয়।

বহিষ্কারাদেশ পত্রে জানানো হয়, ৩০ মে ২০২৬ তারিখে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী ছিল। সারাদেশে যা যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার কোনো কর্মসূচি পালন করেননি। বরং তাঁরা জেলা বিএনপির নেতা ও এমপির নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসবে মেতেছিলেন। তাঁদের দ্বারা এহেন সাংগঠনিক কর্মকাণ্ড দলের জন্য ক্ষতিকর। ৩০ মে এ ধরনের অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাঁদের দু’জনকে, যথাক্রমে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে দল হতে বহিষ্কার করা হলো।

এ ব্যাপারে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর কর্মসূচি পালন না করে, ব্যানারে বিএনপি নেতা ও এমপির নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসব করা হয়েছে। বিষয়টি জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। তাঁদের অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।