বুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পে-স্কেল বাস্তবায়ন ঘিরে নতুন অনিশ্চয়তা

ঢাকা ইনফো২৪
জুন ৩, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। তবে বাজেট ঘোষণার মাত্র কয়েক দিন আগে এসে এ বিষয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও শঙ্কা। কাঙ্ক্ষিত বেতন কাঠামো নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় সরকারি চাকরিজীবীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সরকারি চাকরিজীবীরা অভিযোগ করছেন, পে স্কেল সংক্রান্ত যত তথ্য এসেছে, তার অধিকাংশই গণমাধ্যমের মাধ্যমে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রী বা পে কমিশনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এমনকি দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তারাও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক বলেন, পে স্কেল নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না আসায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি জানান, দীর্ঘ ১১ বছর পর নতুন পে স্কেল বাস্তবায়নের প্রত্যাশা থাকলেও এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না থাকায় কর্মচারীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

তিনি আরও বলেন, বাজেটের আকার বড় হলেও পে স্কেল বাস্তবায়নের জন্য কী বরাদ্দ রাখা হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। ফলে কর্মচারীদের প্রত্যাশা পূরণ হবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

এদিকে সংগঠনটির পক্ষ থেকে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানানো হলেও প্রথম ধাপেই শতভাগ বেসিক বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, গত ১১ বছরে কর্মচারীদের বেতনে মৌলিক পরিবর্তন না এলেও জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। এতে অনেক কর্মচারী বাধ্য হয়ে অতিরিক্ত কাজ করতে বাধ্য হচ্ছেন।

সরকারি সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেসিক বেতনের অর্ধেক অংশ পেতে পারেন। পরবর্তী অর্থবছরে বাকি অংশ কার্যকর করা হতে পারে। এরপর ২০২৮-২০২৯ অর্থবছরে নতুন কাঠামোর আওতায় বিভিন্ন ভাতা ও সুবিধা ধাপে ধাপে চালু করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে আগামী বাজেট অধিবেশনকে কেন্দ্র করে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জানা গেছে, আগামী ৭ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হবে এবং ১১ জুন বাজেট উপস্থাপন করা হবে। ওই বাজেটেই পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।