Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে প্রায় ১০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৭, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ১৩৮ পিস অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে জব্দ করা এসব অবৈধ কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুপারি বাগান এলাকায় একটি ট্রাক থেকে এসব কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ৪৯৮.০১ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিনের নির্দেশনায় এবং জোন এডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমি’র নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারসহ বিভিন্ন প্রজাতির মোট ১৩৮ টুকরা গোল কাঠ জব্দ করা হয়।

অভিযান চলাকালে বন বিভাগের জামতলি স্টেশন কর্মকর্তা মোহাম্মদ তমিজ উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, সেনাবাহিনীর অভিযানে বিভিন্ন জাতের ১৩৮ পিস অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ। আইনগত প্রক্রিয়া শেষে এসব কাঠ নিলামে তোলা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।