Dhakainfo24
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে দুই টিকিট কাউন্টারে জরিমানা

ঢাকা ইনফো২৪
মার্চ ২৫, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বাস টিকিট কাউন্টারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ও রণবাঘা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা গেছে, গত রবিবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের একটি টিকিট কাউন্টারে টিকিট কাটতে গিয়ে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবী নির্ধারিত ৫০০ টাকার টিকিট ৭৫০ টাকায় কিনতে বাধ্য হন। অতিরিক্ত ভাড়া আদায়ের এ ঘটনায় তিনি তাৎক্ষণিক প্রতিবাদ জানান এবং যাত্রীদের ভোগান্তি কমাতে বিষয়টি প্রশাসনের নজরে আনেন। পরে তিনি সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, শাহ ফতেহ আলী বাস কাউন্টারসহ একাধিক কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছে।

এছাড়া দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী সরিষাবাদ গ্রামের সাহেব আলীর ছেলে আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা ও রণবাঘা গ্রামের আবু তালেবের ছেলে সবুজকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।