Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ঢাকা ইনফো২৪
মার্চ ২৬, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে ৩১বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

সকাল আট ঘটিকায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও রঙ্গীন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এসময় নান্দাইল উপজেলার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটদলের কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয় এবং বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।পরে নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া এ দিবস উপলক্ষ্যে উপজেলা হাসপাতাল, থানা ও বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন সহ জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে ধর্মীয় উপসানলয়ে বিশেষ প্রার্থনা করা হয়। পরিশেষে বিকাল ৪ ঘটিকায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, নাজমুল হাসান, আনোয়ার হোসেন মাস্টার, গোলাম মোস্তফা, পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।