Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মিরাজকে নিয়ে ড. জাকির নায়েকের পোস্ট

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতীয় ইসলামি চিন্তাবিদ, ধর্মপ্রচারক ও বক্তা জাকির আব্দুল করিম নায়েক–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ড. নায়েক তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘একজন মুসলিম ক্রীড়াবিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপ।’

ছবিতে দেখা যায়, দুজনেই পাঞ্জাবি ও টুপি পরিহিত অবস্থায় রয়েছেন। সামাজিক মাধ্যমে ভক্তরা এই সাক্ষাৎকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

জানা গেছে, সম্প্রতি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে গিয়েছিলেন মিরাজ। সেখানেই সম্ভবত ড. জাকির নায়েকের সঙ্গে তার এই সাক্ষাৎ হয়।

একই ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে মিরাজ লিখেছেন, “ছোটবেলা থেকেই টিভিতে আপনাকে দেখে বড় হয়েছি। আলহামদুলিল্লাহ, আজ হঠাৎ সামনাসামনি দেখা হয়ে গেল—মনে এক ভিন্ন রকম ভালো লাগা ও প্রশান্তি কাজ করছে।”

মিরাজ আরও লেখেন, আল্লাহ তা’লার কাছে শুকরিয়া, তিনি এই সুন্দর সুযোগটা করে দিয়েছেন। আপনার মতো মানুষের কাছ থেকে আরও শিখতে পারা, অনুপ্রাণিত হওয়া এটা নিঃসন্দেহে এক বড় নিয়ামত।

বাংলাদেশ দলের এই তারকা অলরাউন্ডার আরও লেখেন, আল্লাহ তা’লা আপনাকে সুস্থ রাখুন ও দীর্ঘ হায়াত দান করুন। আমাদের সবাইকেও সত্য ও ন্যায়ের পথে অটল থাকার তাওফিক দান করুন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।