Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

‘তেল মজুত করে সংকট তৈরির চেষ্টা করছে কালোবাজারিরা’

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

দেশে তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও কালোবাজারিরা তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় একটি ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারির মাধ্যমে বাজারে অস্থিরতা তৈরি করতে চাইছে।

এদিকে পাম্প মালিক সমিতি সতর্ক করে জানিয়েছে, ক্রেতারা সংযত না হলে আগামী ১০ দিনের মধ্যে অনেক পাম্পে তেল ফুরিয়ে যেতে পারে।

সংগঠনটির পক্ষ থেকে অপ্রয়োজনীয়ভাবে তেল কেনা থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।