Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

উপকূলীয় জনপদ মোংলায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাট-এর উদ্যোগে এবং শেখ আব্দুল হাই ফাউন্ডেশন, মোংলার স্থানীয় সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা পৌরসভার মরহুম চেয়ারম্যান শেখ আব্দুল হাইয়ের কুমারখালিস্থ বাসভবনে অবস্থিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চক্ষু বিশেষজ্ঞ ডা. তন্ময় সাহার নেতৃত্বে ১০ সদস্যের একটি অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ বিনামূল্যে প্রদান করা হয়। অনেক রোগী দীর্ঘদিন ধরে ভোগা চোখের সমস্যার প্রাথমিক সমাধান পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

পরীক্ষা শেষে ৪৩ জন ছানি রোগীকে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাটে অবস্থিত দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করে পুনরায় মোংলায় পৌঁছে দেয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এ বিষয়ে শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান জসিম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ চলমান থাকবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।