কাপ্তাইয়ে প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষায় দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ২৭(মার্চ) কাপ্তাই ইউনিয়ন পরিষদ হলরুমে Canada গ্লোবাল এফেয়ারস(GAC) অর্থায়নে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এর UNDP সহযোগিতায় এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নে Ecosystem Restoration and Resilient Development in Chittagong Hill Tracts(ERRD-CHT) Project এর সাব প্রকল্প Biodiversity Ecosystem Restoration for Community Resilience in CHT(BERCR CHT) এর কাপ্তাই,বিলাই ছড়ি এবং রাজস্থলী উপজেলার ইউনিয়ন পর্যায়ে উক্ত প্রকল্পের ন্যাচার টিমদের নিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকায় প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষা তাগিদে সারাদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্টিত হয়। কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি এ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর বকুল তঞ্চঙ্গ্যা’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পাল্পউড বাগান বিভাগ কাপ্তাই এর কাপ্তাই উপজেলা রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম দেওয়ান ও হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা, বিলাই ছড়ি এবং রাজস্থলী উপজেলা বায়োডাইভারসিটি এ্যান্ড এনভায়রনমেন্ট কনসারভেসন ফ্যাসিলিটেটর মিঠুন মারমা ও জনি খিয়াং।
উক্ত প্রশিক্ষণে পার্বত্য চট্টগ্রামে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রক্ষার উপর গুরুত্ব, প্রকৃতিতে থাকা সকল অসহায় জীববৈচিত্র্য এবং বিলুপ্তির পথে জীববৈচিত্র্যদের সংরক্ষণ ও রক্ষা করার উপর বাস্তব ধারণা দেওয়া হয়। উক্ত সভায় সভাপতি রাঙ্গামাটি জেলার হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা বলেন, আমরা যদি প্রকৃতির জীব বৈচিত্র্যকে সংরক্ষণ ও তাদের পাশে থেকে রক্ষা না করি তাহলে আমাদের জন জীবনও হুমকি দিকে ধাবিত হবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে যে যার অবস্থান থেকে জীববৈচিত্র্য সংরক্ষণ ও রক্ষার জন্য আত্ব সচেতন হয়ে কাজ করতে হবে। উক্ত প্রশিক্ষণে সংশ্লিষ্ট তিন উপজেলার ইউনিয়ন পর্যায়ে ন্যাচার টিমের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
