Dhakainfo24
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রথম ম্যাচেই মোস্তাফিজের কিপটে বোলিং, জিতলো লাহোর

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

প্রথম ম্যাচেই মোস্তাফিজের কিপটে বোলিং, জিতলো লাহোর

স্পোর্টস ডেস্ক:


  • আপডেট সময়
    শনিবার, ২৮ মার্চ, ২০২৬


পিএসএলের উদ্বোধনী ম্যাচেই বড় জয় পেয়েছে মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনদের দল লাহোর কালান্দার্স। ৬৯ রানের বিশাল ব্যবধানে তারা হারিয়েছে পিএসএলে নবাগত হায়দরাবাদ কিংসমেনকে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৯ রান। জবাব দিতে নেমে ১০ ওভার পুরো ব্যাটিং করলেও ১৩০ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ কিংসমেন।
২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লাহোরের বোলারদের তোপের মুখে পড়ে হায়দরাবাদের ব্যাটাররা। সবচেয়ে কৃপণ বোলিং করেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ১৯ রান দেন তিনি। উইকেট নেন ১টি। ২টি করে উইকেট নেন উবাইদ শাহ, সিকান্দার রাজা ও হারিস রউফ। বাকি উইকেটটি নেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক মার্নাস লাবুশেন।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ব্যাট করতে নেমে ফাখর জামান ও হাসিবুল্লাহ খাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে স্বাগতিক দলটি। ৫৩ রান করেন ফাখর জামান। ৪০ রানে অপরাজিত থাকেন হাসিবুল্লাহ। ১৩ বলে ১৪ রান করেন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।