Dhakainfo24
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

তিতাস নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর ভাসমান লাশ উদ্ধার

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার হোমনা থেকে তিতাস নদীতে ভাসমান অবস্থায় এক মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) হোমনা-বাঞ্ছারামপুর সংযোগ সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচর গ্রামের মো. শহীদ মিয়ার মেয়ে শামসুন্নাহারের (৪০) বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

পরিবারের সদস্যরা শারীরিক গঠন ও পরনের কাপড় দেখে প্রথমে লাশটি শনাক্ত করেন। পরে শামসুন্নাহারের পিতা ঘটনাস্থলে এসে এটি তাঁর মেয়ে শামসুন্নাহারের লাশ বলেই নিশ্চিত করেন। বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের স্থানীয়রা দুপুরে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, শামসুন্নাহার মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কয়েকবার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মানসিক ভারসাম্য হারানোর পর ২০১৬ সালে তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। গত কয়েকদিন পূর্বে পাইকারচর নদীর ঘাটে গোসল করতে গিয়ে শামসুন্নাহার নদীর স্রোতে তলিয়ে যান। নদীতে তীব্র স্রোত থাকার কারণে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। শনিবার লাশটি ভেসে ওঠে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।