Dhakainfo24
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নর্দান ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নর্দান ইউনিভিার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, মহান স্বাধীনতা দিবস জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। তিনি বলেন, এই দিনটি কেবল স্বাধীনতার স্মারক নয়, বরং জাতির আত্মত্যাগ, সাহস ও আত্মমর্যাদার প্রতীক। স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্ম এগিয়ে আসবে এই প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দীন এবং বাংলা বিভাগের প্রভাষক মিস সাজিয়া শারমিন।

আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার কবীর উদ্দিন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।