Dhakainfo24
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শফিউল আলম শফির নাম আলোচনায় শীর্ষে

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নাগেশ^রী উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ শফিউল আলম শফি’র নাম আলোচনায় শীর্ষে রয়েছে।

জনবান্ধব চেয়ারম্যান আলহাজ¦ শফিউল আলম শফিকে বিএনপি’র মনোনীত দলিয় প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচনে প্রার্থী করলে উপজেলা পরিষদ নির্বাচনে তাকে বিজয়ী করা সম্ভব হবে বলে তৃণমুল বিএনপি’র নেতা কর্মীদের দাবী।
খোঁজ খবর নিয়ে জানা যায়, আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নাগেশ্বরী উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ শফিউল আলম শফি তার রয়েছে বিএনপি’র রাজনীতিতে বর্ণাঢ্যময় ঐতিহ্য। তিনি বিএনপি’র দূর্দিনের ত্যাগী নেতা। তিনি বর্তমানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে দায়িত্বে রয়েছেন। আলহাজ্ব শফিউল আলম শফি ১৯৯৮ সালে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসাবে প্রথম দায়ীত্ব গ্রহণ করেন। তিনি প্রথম মেয়াদ পূরণ করে ৫ বছর পর ২০০৩ সালে বিপুল ভোটে পুন: নির্বাচিত হয়ে ১০১১ সাল পর্যন্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একটানা ১৩ বছর চেয়ারম্যান পদে দায়ীত্ব পালন কালে ২০০৫ সালে শতভাগ স্যানিটেশন কভারেজ কর্মসূচিতে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ কুড়িগ্রাম জেলায় প্রথম স্থান অধিকার করে। এছাড়া জেলায় মাদক প্রতিরোধ, আইন শৃঙ্খলা রক্ষা ও মানসম্মত শিক্ষা ব্যবস্থায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলমকে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন।

সেই সুবাদে চীন এবং ভারত রাষ্ট্রীয়ভাবে তিনি সফর করেন। দেশের প্রতিটি জেলায় একজন করে ৬৪জনকে নির্বাচিত করা হয়েছিল। তার সময় ব্যাচে ২০ জন ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার ব্যবস্থা এবং কেরালার রাজ্যের স্থানীয় সরকার ব্যবস্থা পরিদর্শন করার সুযোগ হয়েছিল। কেরালার রাজধানী ত্রিবন্ধরমপুরম “স্কাই কুইন” ফাইভ স্টার হোটেলে ১৫ দিন থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেই সুযোগে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলমের কেরালার কন্যাকুমারী স্থানটিতে স্নান করার সৌভাগ্য হয়েছিল। কন্যাকুমারীর মাহাত্ম্য হলো আরব সাগর, ভারত সাগর এবং বঙ্গোপসাগর এক মোহনায় মিলিত হয়েছে। সে কারণে হিন্দুরা বিশ্বাস করে মোহনায় স্নান করলে পাপবিনাশম হয়। অন্যান্য চেয়ারম্যানরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ সফর করেছেন। কন্যাকুমারীতে সাগরের মাঝখানে স্বামী বিবেকানন্দ রক আছে। এছাড়া সুন্দর ভাবে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়। তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি এবং ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নাগেশ্বরী উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল আলম শফি। তিনি ১৯৭৮ সাল থেকে ২০২৬ সাল দীর্ঘ ৪৮ বছর ধরে বিএনপি’র রাজনীতিতে সম্পৃক্ত থেকে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি ১৯৭৯ সাল থেকে ১৯৮৫ সাল ছাত্রদলের কলেজ ও উপজেলা শাখার সভাপতি পদে দায়িত্বে ছিলেন এবং ১৯৮৬ সাল থেকে ১৯৯৩ সাল উপজেলা যুবদলের সভাপতি ছিলেন। আলহাজ্ব শফিউল আলম শফি ১৯৯৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ছিলেন এবং বর্তমান উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আছেন।

তিনি ২০১৬ সালে ধানের শীষ প্রতিক নিয়ে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচন করেন। জনসাধারণের ভোটে বিজয়ী হলেও আওয়ামী ফ্যাসিবাদীদের দোষর জাপা প্রার্থীকে ওই সময় বিজয়ী ঘোষনা করে। আলহাজ্ব শফিউল আলম শফি ১৯৮০ সালে কলেজের ছাত্র হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাথে কাঁঠালবাড়ী সন্ন্যাসীর খালকাটায় অংশ নেয়ার সৌভাগ্য হয়েছিল। ২০০১ থেকে ২০০৫ সালে চেয়ারম্যান ও বিএনপি নেতা হিসাবে তৎকালীন উপমন্ত্রী অধ্যাপক আসাদুল হাবিব দুলুর বদান্যতায় তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদার সাথে কয়েক বার আলহাজ্ব শফিউল আলম শফির ছালাম করার সৌভাগ্য হয়েছিল। শুধুমাত্র বিএনপি’র রাজনীতি করার কারণে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নানাভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে তিনি দেশব্যাপী কাজ করে যাচ্ছেন। আলহাজ মোঃ শফিউল আলম শফি আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে অংশ নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হলে দেশ নায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে বিএনপি’র সাধারণ নেতা-কর্মীদের বিশ্বাস ।
তিনি নির্বাচিত হলে (১) নাগেশ্বরী উপজেলায় নদী ভাঙ্গনরোধ। (২) বিশেষ স্কীম করে বেকারদের কর্মসংস্থানে প্রশিক্ষণ প্রদান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, ব্যপক কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা পালনসহ দক্ষ জনশক্তি রপ্তানিতে কাজ করবেন। (৩) কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে কৃষকদের চাষাবাদে উৎসাহীত করা এবং উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাতকরণ করে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করবেন। (৪) বন্যার সময় মানুষ ও গবাদি পশুর সুরক্ষার জন্য চরাঞ্চলের ব্যপকভাবে আশ্রয়কেন্দ্র নির্মাণে ভূমিকা রাখবেন। (৫) ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ ও বৈষ্যমহীন সমাজ গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। (৬) মাদক নিমূল ও দূর্নীতি প্রতিরোধে উপজেলা প্রশাসনকে জনকল্যাণকর প্রশাসন হিসেবে গড়ে তুলবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।