Dhakainfo24
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বিপুল জ্বালানি তেল জব্দ, জরিমানা

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

আজ শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে পৌরসভার আমুয়াকান্দা-পয়ারী সড়কের কাড়াহা মোড় এলাকায় ‘পপি ট্রেডার্স’ নামের একটি মিনি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। এছাড়া স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবিএম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে ফুলপুর থানা পুলিশ।
অভিযানে ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল ও ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদ অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে, ব্যবসায়ী হাবিবুর রহমান প্রায় এক মাস ধরে এসব জ্বালানি মজুদ করে মিনি ফিলিং স্টেশনটি বন্ধ রাখেন। এতে এলাকাবাসী জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েন।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত হাবিবুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা জ্বালানি তেল জনস্বার্থে এলাকার অন্যান্য চালু ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।