Dhakainfo24
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে দুইজনের কারাদণ্ড

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেলে বুড়িচং থানা পুলিশের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বুড়িচং পৌরসভার পশ্চিমপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে তারা মিয়া (৩৯) এবং দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ রাসেল হোসেন লাল (৩০)। ভ্রাম্যমাণ আদালত তারা মিয়াকে ৩০ দিনের এবং রাসেল হোসেন লালকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে, ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিয়মিত অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।