সোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত সালথার বাবলুর রহমান খান

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক অবদান রাখায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান। তিনি ২০২৫ সালের ৯ ডিসেম্বর সালথা থানার ওসি হিসেবে যোগদান করেন।

রবিবার (২৯ মার্চ) দুপরে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভাকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খানকে জেলার শ্রেষ্ঠ ওসির নির্বাচিত করা হয়। সভা শেষে ফরিদপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্বারক ক্রেস্ট তুলে দেন। এ সময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুত্র জানা গেছে, বাবলুর রহমান খান সালথা থানায় যোগদানের পর সহিংসতা বন্ধে নানা ধরণের পদক্ষেপ নিয়ে আসছেন। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধী আটক, মাদক নিয়ন্ত্রণ, মামলা গ্রহণসহ চুরি-ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনে ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি। যে কারণে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।

এবিষয়ে ওসি বাবলুর রহমান খান বলেন, সালথায় আমরা মানবিক পুলিশ হিসেবে জনগণের সেবা করে যাচ্ছি। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব। তাছাড়া আমি সব সময় যে কোনো ধরণের ভাল কাজের দায়িত্ব কাধে নিয়ে সফল হতে ভালোবাসি। এর সুফল হিসেবে আজকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছি। এতে আমাদের ভাল কাজের গতি আরও বেড়ে গেল।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।