Dhakainfo24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩ লক্ষ ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজন গ্রেফতার

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযানে ১৩ লক্ষ ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

সোমবার (৩০ মার্চ) সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১২ অধিনায়ক, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মো: আতিকুর রহমান মিয়া।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম, মোক্তার হোসেনের ছেলে মোঃ আবুল হাসান।

র‌্যাব-১২ অধিনায়ক জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে অভিযান পরিচালনা করে প্রথমে নগদ ৫১ হাজার টাকার জাল নোটসহ রবিউল ইসলাম ও আবুল হাসান নামে দুইজনকে গ্রেফতার করে র‌্যাব-১২ সদস্যরা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার হাকিম শেখের বাড়ি থেকে ১২ লক্ষ ৬৪ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির রং উদ্ধার করা হয়।

গনমাধ্যমকর্মিদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে ঈদ উল আযহায় বাজারে ছাড়ার জন্য জাল নোট প্রস্তুত করছিল গ্রেফতারকৃতরা। এই চক্রের মূল হোতা ও সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।