মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অধিক মূল্যে বিক্রয়ের দায়ে জরিমানা

ঢাকা ইনফো২৪
মার্চ ৩১, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অধিক মূল্যে বিক্রয় রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে জামালপুর বাজারে অবস্থিত মেসার্স রুমা পেট্রোলের বিক্রয় কেন্দ্রে তল্লাশি চালিয়ে ১১০ লিটার পেট্রোল ও ৪২৪ লিটার অকটেন মজুদ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি কোনো মূল্য তালিকা প্রদর্শন করেনি। এছাড়াও বালিয়াকান্দি বাজারের মৃধা ট্রেডার্সের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রয়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে রুমা পেট্রোল থেকে জব্দকৃত পেট্রোল ও অকটেন উপস্থিত ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় রুমা পেট্রোলের মালিক মো: হেলাল আহম্মেদকে ১০ হাজার টাকা এবং একই আইনের ৪০ ধারায় মৃধা ট্রেডার্সের মালিক মো: শাহজাহান মৃধাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।