Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

১ লাখ টন জ্বালানি তেল ক্রয়ে সরকারের অনুমোদন

ঢাকা ইনফো২৪
মার্চ ৩১, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে এক লাখ টন ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সরাসরি ক্রয় পদ্ধতিতে কিনতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তেল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই অপরিশোধিত তেল সংগ্রহ করা হবে। জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্ন মোকাবিলা এবং অভ্যন্তরীণ চাহিদা স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সেইসঙ্গে বৈঠকে অনুমোদন দেওয়া হয়:
ইন্দোনেশিয়ার পিটি ভুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি জাপিন) থেকে ৬০,০০০ টন ০.৫% ‘এস’ (ডিজেল) সরাসরি ক্রয়।
এক্সন মোবিল কাজাখস্তান ইনকরপোরেটেড (ইএমকেআই) থেকে এক লাখ টন EN590-10 পিপিএম সালফার মানমাত্রার ডিজেল ক্রয়।

এছাড়া হংকংয়ের ফালকো করপোরেশন লিমিটেড, আর্চার এনার্জি এলএলসি এবং ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে আনুষ্ঠানিক প্রস্তাবগুলো বৈঠকে আনা হলেও পরে প্রত্যাহার করা হয়।

সরকার আশা করছে, এই উদ্যোগ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা মোকাবিলায় সহায়ক হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।