Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

ঢাকা ইনফো২৪
মার্চ ৩১, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. মাহাথির মন্ডল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাজবাড়ী–বালিয়াকান্দি–মধুখালী সড়কের বালিয়াকান্দি থানাধীন ইসলামপুর ইউনিয়নের হুলাইল এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন মাহাথির। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত গতিতে থাকা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হুলাইল গ্রামের গজারিয়া ব্রিজে ধাক্কা লাগলে সেটি দুমড়ে মুচড়ে যায়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত মাহাথির মন্ডল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তর পাড়া গ্রামের মো. বারেক মন্ডলের ছেলে। তিনি বহরপুর ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কটিতে যানবাহন চলাচলে আরও সতর্কতা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।