শনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৪, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

প্রায় তিন মাস পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকায় দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সর্বশেষ ৯ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সভাপতিত্ব করেন তিনিই।

বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরে দলের স্থায়ী কমিটির কোনো বৈঠক হচ্ছিল না। সর্বশেষ জাতীয় নির্বাচনের প্রায় এক মাস আগে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান আজ আবার বৈঠক ডেকেছেন। তবে বৈঠকের এজেন্ডা আগে থেকে জানানো হয় না বলেও উল্লেখ করেন তিনি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।