শনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

নিজ সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন ছাত্রশক্তির আবু বাকের

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৪, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বিয়ে করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে পারিবারিক আয়োজনে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত এই বিয়েতে তার সহযোদ্ধা ও সহপাঠীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, তার সহধর্মিণী রাফিয়া রেহনুমা হৃদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি সমন্বয়ক হিসেবেও সক্রিয় ছিলেন।

অন্যদিকে, আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।

শিক্ষাজীবনে তিনি বিসিআইসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি ফজলুল হক মুসলিম হলে অবস্থান শুরু করেন। পরে রাজনৈতিক কারণে হল ছাড়লেও পরবর্তীতে আবার হলে ফিরে আসেন।

এর আগে, তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়কে এই নতুন পথচলায় সহযোদ্ধা ও সহপাঠীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিয়ের ছবি শেয়ার করে লেখেন, বাকেরের বিয়েতে। নবদম্পতির জন্য শুভকামনা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।