রবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বিসিবিতে পদত্যাগের হিড়িক, মুখ খুলেছেন বোর্ড সভাপতি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৫, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একের পর এক পদত্যাগের ঘটনা যেন অস্থিরতা তৈরি করেছে। শনিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের দীর্ঘ প্রায় সাড়ে ছয় ঘণ্টার সভা শেষে পরিচালক ফাইয়াজুর রহমান, শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী পদত্যাগ করেন।

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার আগেই মোট সাতজন পরিচালক দায়িত্ব ছেড়েছেন। প্রায় সবাই ব্যক্তিগত কারণ দেখালেও ধারাবাহিক এই পদত্যাগকে ঘিরে নানা আলোচনা ও জল্পনা চলছে।

এমন পরিস্থিতিতে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রয়োজনে অন্য সবাই চলে গেলেও তিনি দায়িত্বে থেকে পরিস্থিতি সামাল দেবেন। তিনি অভিযোগ করেন, গত প্রায় ছয় মাস ধরে বোর্ডকে স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া হয়নি।

গতকাল বোর্ড সভা শেষে বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আই উইল বি দ্য লাস্ট পারসন টু গো”—অর্থাৎ সবার শেষে দায়িত্ব ছাড়বেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর বর্তমান বোর্ড বারবার বাইরের শক্তির চাপে পড়েছে অভিযোগ করে আমিনুল বলেন, ‘আমরা ছয় মাসের মতো বোর্ড চালাচ্ছি। একটা দিনের জন্যও কিন্তু আমরা শান্তিতে কাজ করতে পারিনি। আমাদেরকে একটা এক্সটার্নাল ফোর্স সব সময় ডিস্টার্ব করছে এবং করে চলেছে।’

আমিনুল অবশ্য তার নেতৃত্বাধীন বোর্ডের পরিচালকেরা কেন পদত্যাগ করেছেন, জানেন না বলে দাবি করেছেন। তবে পরিচালকদের পদত্যাগের হিড়িক  বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।