রবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

র‌্যাব থাকবে কি না, সিদ্ধান্ত সরকারের: মহাপরিচালক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৫, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর নতুন মহাপরিচালক আহসান হাবিব পলাশ বলেছেন, র‌্যাব থাকবে কি না—সে সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভরশীল। তবে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে বাহিনীটির প্রয়োজনীয়তা রয়েছে। গত দেড় বছরে যেভাবে র‌্যাব পরিচালিত হয়েছে, সেই ধারা বজায় রাখা গেলে এর ভাবমূর্তি ইতিবাচক থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অতীতে কিছু কার্যক্রমের কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে এখন র‌্যাব নিজেদের কাজের মাধ্যমে সেই নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায়।

তিনি বলেন, ট্রাইব্যুনালে চলা র‍্যাবের গুম খুনের ব্যাপারে মামলায় এখন পর্যন্ত কোনো সহায়তা চাওয়া হয়নি। যদি চাওয়া হয় তাহলে ট্রাইব্যুনালকে সহায়তা করা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।