নরসিংদী জেলা প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়স্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু। সভায় নরসিংদী জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দি নিউ নেশন ও দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার সাংবাদিক এম.এ আউয়াল। সিনিয়র সহসভাপতি হয়েছেন গ্লোবাল টিভির মো: শফিকুল ইসলাম মতি। সহসভাপতি পদে রয়েছেন আনন্দ টিভির মো: রফিকুল ইসলাম এবং দৈনিক বাংলা বাজার পত্রিকার আশিকুর রহমান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এসএ টিভির এ এইচ ভূইয়া সজল। যুগ্ন সাধারণ সম্পাদক পদে মাই টিভির মো: তৌহিদুর রহমান মিঠুন, কোষাধ্যক্ষ পদে টাইমস অব বাংলাদেশের মো: মাইনউদ্দিন সরকার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ডেইলি ট্রাইব্যুনালের ফাহিমা খানম, সাংগঠনিক সম্পাদক পদে চ্যানেল নাইনের হৃদয় এস সরকার, দপ্তর সম্পাদক পদে দৈনিক নরসিংদীর নবকন্ঠের শান্ত বণিক এবং প্রচার সম্পাদক পদে নরসিংদীর খাস খবরের মো: কবির হোসেন নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন: এবিএম আজরাফ টিপু (সাপ্তাহিক আজকের চেতনা), সালমা সুলতানা (দৈনিক বাংলা), মো: আশাদউল্লাহ মনা (দৈনিক সমকাল), নূরে আলম রনি (আরটিভি), মো: আল-আমিন (মাছরাঙ্গা টিভি), মো: খাদেমুল ইসলাম (রূপালি বাংলাদেশ), মো: ফরিদ উজ জামান (দৈনিক ঢাকার ডাক), মো: মাহবুব হোসেন (দৈনিক নিখাঁদ খবর), আফরোজা সুলতানা (বিজয় টিভি) এবং সানজিদা আক্তার রুমা (দৈনিক মানবকন্ঠ)।
