Dhakainfo24
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্পের অবহিতকরণ সভা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৮, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব খাদ্য কর্মসূচীর কারিগরি সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ৬ ইউনিয়নে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্প বাস্তবায়ন করবে।

এই প্রকল্পের আওতায় উপজেলার ২ হাজার ৩৯০ জন সুবিধাভোগী বন্যার ক্ষতি মোকাবিলা করতে আগাম সতর্কবার্তা এবং বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আর্থিক সহায়তা ও বীমা সুবিধা প্রদান করা হবে। অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, বিশ্ব খাদ্য কর্মসূচী রংপুর অঞ্চলের প্রোগ্রাম এসোসিয়েট ছাদেক আলী, কুহু হাগী ডক, এনডিপির প্রোগ্রাম-কো অর্ডিনেটর ও উপজেলা কো-অর্ডিনেটর আবু তালেব সরকার, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক সহ ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।