Dhakainfo24
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিশেষ কৃষি জ্বালানি কার্ড বিতরণ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৮, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

কৃষিতে স্বনির্ভর উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে কৃষি কাজ নির্বিঘ্নে করতে “বিশেষ কৃষি জ্বালানি কার্ড” বিতরণ ও সরবরাহ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা র্নিবাহি অফিসার খায়রুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাসিরুল আলম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  আবু আব্দুল্লাহ আল মুজাহিদ, ইউনিয়ন কৃষি কর্মকর্তাগন সহ অন্যান্যরা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাসিরুল আলম বলেন, তেল সংকটের গুজব ছড়িয়ে যে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে সেখান থেকে কৃষকদের রক্ষা করতে ও তাদের পাশে দাঁড়াতে এই বিশেষ কৃষি জ্বালানি কার্ড এর ব্যবস্থা করেছে সরকার।

এই কার্ডের মাধ্যমে কৃষকরা যে কোনো পাম্প থেকে প্রয়োজনীয় জ্বালানী সরকার নির্ধারিত মূল্যে নিতে পারবেন। আমরা প্রাথমিকভাবে ৫ হাজার কার্ডের ব্যবস্থা করেছি। প্রথম দিনে একশ কৃষকের মাঝে এই বিশেষ কৃষি জ্বালানি কার্ড বিতরণ করা হয়েছে, পর্যাযক্রমে সবাইকেই দেয়া হবে।

প্রধান অতিথি সদর ইউএনও খায়রুল ইসলাম বলেন, কৃষকরা তাদের প্রয়োজনীয় তেল নিতে পারবেন কিন্তু অনুগ্রহ করে কেউ এই তেল টি বিক্রি করবেন না। এটা করা হলে সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।