Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের বিয়ে অতঃপর জীবনের সমাপ্তি, আদালতে মামলা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৯, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশা পৌর শহরের নারায়নপুর গ্রামের মৃত রহিম মোল্লার মেয়ে রোকসানা আক্তার রিয়া জেলার কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের খাকজানা গ্রামের শুকুর মন্ডলের ছেলে জাহিদ মন্ডলের সাথে দির্ঘ সময় ভালোবাসার পরিনতি বিয়েতে আবদ্ধ হয় ২০২১ সালের ১৪ আগষ্ট জাহিদ-রিয়া।

জাহিদ-রিয়ার সংসারে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করেন তার নাম ফুয়াদ ২ বছর বসয়। তাদের ভালবাসার সংসার বেশ ভালোই চলছিল, বিয়ের কিছু দিন পর যেতে না যেতেই প্রেমিক স্বামী জাহিদ ও তার পরিবার বিভিন্ন অজুহাতে রিয়ার পরিবারে যৌতুকের জন্য চাপ দিতে থাকে, ছোট খাট বিষয় নিয়ে রিয়ার গায়ে হাত তুলে নির্যাতন করত বলে জানান রিয়ার মা রুমা বেগম।

পরবর্তীতে মেয়ের সুখের কথা চিন্তা করে রিয়ার মা প্রবাসী রুমা বেগম জামাই জাহিদকে ৫ লক্ষ টাকা যৌতুক হিসাবে প্রদান করে সেই টাকা নিয়ে জাহিদ সৌদি আরবে শ্রমিক ভিসায় পারি জমায়,বিদেশে যাওয়ার কিছু দিনের ব্যবধানে পূনরায় রিয়ার উপর অত্যাচার শুরু হয়।

নির্যাতনের বিভীষিকা বেড়ে যায় রিয়ার উপর এরই প্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারীতে নির্যাতন করে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয় বলে দাবী রুমা বেগমের। এ ঘটনা আড়াল করতে করা হয় একটা অপমৃত্যু মামলা।

স্থানীয়রা বলেন মেয়েটি শান্ত স্বভাবের ছিল তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলেও তাদের ধারনা তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টা খোলাসা হবে বলে সকলের ধারনা।

একটা তাজা প্রাণ ঝড়ে গেল, রিয়ার মায়ের দাবী মেয়েকে নির্যাতন করে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে, এ দাবী তুলে তিনি আদালতে ৬ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেছেন যার সি আর নং ৮৪/২৬ তারিখ ১৬/৪/২০২৬ ইং।

মামলার প্রেক্ষিতে কালুখালি থানার অফিসার্স ইনচার্জকে মামলাটি এফআইআর হিসাবে গণ্য করার জন্য নির্দেশ প্রাদান করেছন আদালত।

তবে ওসি মামলা রেকর্ড ভুক্ত করছে না বলে অভিযোগ মামলার বাদী নিহত রোকসানার মা রুমা বেগম।

তার দাবী আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করে বিভিন্ন মহলে ঘুষ দিয়ে ন্যায় বিচার থেকে আমাদের বঞ্চিত করার চেষ্টা চলছে আমি আমার মেয়ে হত্যাার বিচার চাই।

এদিকে মেয়েকে হারিয়ে প্রায় পাগল প্রায় রহিমা বেগম তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে কালুখালি থানার অফিসার্স ইনচার্জ বলেন এ বিষয়ে একটা অপমৃত্যু মামলা হয়েছে,আদালতকে না জানিয়ে এ মামলা করা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে যদি হত্যার আলামত পাওয়া যায় তাহলে অবশ্যই হত্যা মামলায় রুপান্তিত হবে এ জন্য আলাদা মামলা দায়ের করার সুযোগ নেই।

এ মামলার আইনজীবী এ্যাড. মাসুদুর রহমান বলেন আদালতের নির্দেশ মানা না হলে এটা আদালত ব্যবস্থা নিবেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।