নীলফামারীর কিশোরগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেন নবাগত ইউএন আরিফুর রহমান। “রোধ করি ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ” স্লোগান নিয়ে সোমবার উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়।
সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ইউএনও ঝাড়– নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার সাগর ডি কস্তা প্রমুখ।
পরে উপজেলা পরিষদের বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়। এতে সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কুশল/সাএ
