দক্ষিণ লেবাননের তিবনিন সরকারি হাসপাতালে ইসরাইলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার যাচাইকৃত ভিডিও ফুটেজে এই ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, হাসপাতালের করিডোরজুড়ে মাটি ও ভাঙা কাঁচ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং বিভিন্ন কক্ষের সরঞ্জাম উল্টে পড়ে আছে। হাসপাতালের বাইরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বেশ কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হাসপাতালে এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি হামলায় ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বড় একটি অংশই দক্ষিণ লেবাননের বাসিন্দা।
সূত্র: আল-জাজিরা।
সালাউদ্দিন/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
