Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৪, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে এখন সব সিদ্ধান্ত ইরানের ওপর নির্ভর করছে, ‘বল এখন তাদের কোর্টে’।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় তাদের অবস্থান ও শর্ত স্পষ্ট করেছে এবং একটি প্রস্তাবও দিয়েছে। এখন তেহরান সেই প্রস্তাব গ্রহণ করবে কি না, সেটিই মূল বিষয়।

ভ্যান্স জানান, দুটি বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ছাড় দেবে না— ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর কঠোর নিয়ন্ত্রণ, পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে কার্যকর যাচাই ব্যবস্থা।

তিনি আরো বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের স্বাভাবিক দেশের মতো আচরণ করতে প্রস্তুত।

ওয়াশিংটনের প্রত্যাশা, যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে। এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ থাকায় বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে।

সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠক কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই শেষ হয়েছে। তবে উভয় পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।