Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জলঢাকায় গলা কাটা লাশ উদ্ধার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৪, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর জলঢাকা উপজেলায় এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ ১৪ এপ্রিল (মঙ্গলবার) উপজেলার কৈমারী ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের দোলা পাড়া সিংগিমারী শশ্মানের উঠান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।জলঢাকা থানার ওসি নাজমুল আলম এ তথ্য জানান।মৃত প্রভাত চন্দ্র রায় (৫৫) উপজেলার কৈমারী ইউনিয়নের দোলা পাড়া গ্রামের নীলকন্ঠ রায় ওরফে পাশকাটার ছেলে। তার ২ স্ত্রী ও ৪ সন্তান রয়েছে ।তিনি কৃষি কাজ করতেন।নিহতের বড় ছেলে পতিরাম বলেন, মঙ্গলবার ভোর ৫ টায় বাড়ি থেকে গৃহস্থালি কাজে ব্যবহৃত হাসুয়া নিয়ে কলা পাতা কাঁটার জন্য বের হন। দীর্ঘক্ষণ ধরে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বাড়ির আশেপাশে খোঁজ খবর করেন। কিন্তু তার কোন সন্ধান পাননি।

সকাল ১০ টার দিকে স্থানীয়রা তাকে মন্দিরের সামনে রক্তাক্ত গলাকাটা অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকা দেখতে পায়। খবর পেয়ে তারা গিয়ে সনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন। পতিরাম বলেন, “প্রভাত চন্দ্র সহজ-সরল এবং সামান্য মানসিক সমস্যাগ্রস্ত মানুষ ছিলেন। তার সাথে কারও কোন শত্রুতা ছিল না।”জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং তদন্ত শুরু করেছে। প্রাথমিক সুরত হালে নিহতের গলায় বামদিকে কাঁটা চিহৃ দেখা যায়। তিনি আরো বলেন,ময়নাতদন্তের রিপোর্ট পেলে খুব অল্প সময়ের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করা হবে।

এ ঘটনায় প্রভাত চন্দ্রের ছেলে থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়েরের করেছে যার নাম্বার ২২/২৬ বলে জানান তিনি।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।