Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৪, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতাকে ১০০ শতাংশে উন্নীত করার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আগে ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল, এখন সেটিকে পূর্ণ ১০০ শতাংশে উন্নীত করা সরকারের দায়িত্ব।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শিক্ষামন্ত্রী জানান, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। অতীতে বিভিন্ন সরকার শিক্ষকদের জন্য নানা উদ্যোগ নিলেও সেগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় উৎসব ভাতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতের বিদ্যমান সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হবে। শিক্ষার্থীদের মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এছাড়া তিনি দেশের কৃষি উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন। এহছানুল হক মিলন বলেন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য—এই তিন খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে সরকার কাজ করছে এবং কৃষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের চলমান উদ্যোগের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।