বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। সকাল ৮ টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে আমতলী শিল্পকলা একাডেমির পরিবেশনায় জাতীয় সংগীত ও এসা হে বৈশাখ গানের মধ্যে দিয়ে প্রভাতি অনুষ্ঠান শুরু হয় ।
সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে আমতলী পৌরসভায় শেষ হয় । শোভা যাত্রায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরি , আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড: মো: জামাল হোসেন , আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহম্মেদ ফকির , সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দল আজিজ , পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহম্মেদ খান , এনসিপির আহবায়ক মো: বায়জিদ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন । শোভাযাত্রা শেষে সকাল ৯.৩০ মিনিটে পৌরভবনে পান্তার আয়োজন করা হয় । এ ছাড়া বেসরকারি সংস্থা এন,এস,এস, বৈশাখী শোভাযাত্রা ও এন,এস,এস ট্রেনিং সেন্টারে পান্তা ইলিশের আয়োজন করে ।
