Dhakainfo24
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৫, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু ১৯৮ শিশুর। বুধবার (১৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুর মধ্যে তিনজনই ঢাকার। এছাড়াও একই সময়ে ১ হাজার ৩২ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। যার মধ্যে ৫০৫ জনই ঢাকার। হামের উপসর্গ নিয়ে একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু। যার ৩১৫ জনই ঢাকার। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৬। যার মধ্যে ৬১ জনই ঢাকার।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৪৬৮ শিশু। ছাড় পাওয়া ২৯ শিশু বরিশালের, ৬৯ শিশু চট্টগ্রামের, ২০৫ শিশু ঢাকার, ৯৪ শিশু খুলনার, ৫ শিশু ময়মনসিংহের, ৪৮ শিশু রাজশাহীর, ১ শিশু রংপুরের ও ১৭ শিশু সিলেটের।

এর আগে গত রোববার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি আট শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৬ শিশুর।

এ ছাড়া হামের উপসর্গ পাওয়া ১৯ হাজার ১৬১ শিশুর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩১৮ শিশু। তাদের মধ্যে ২ হাজার ৯৭৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯ হাজার ৭৭২ শিশু বাসায় ফিরেছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।