Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ফের জুটি বাঁধছেন আহান-অনীত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৬, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

রূপালি পর্দায় তোলপাড় সৃষ্টি করেছিল ‘সাইয়ারা’। মোহিত সুরির পরিচালনায় আহান পান্ডে ও অনীত পাড্ডার সেই রসায়ন দর্শকরা বেশ প্রশংসা করেছিলেন। বক্স অফিসে ঝড় তোলা সেই জুটিকে ঘিরেই এবার নতুন খবর। পরিচালক মোহিত সুরির হাত ধরেই আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আহান ও অনীত।

যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) প্রযোজনায় নাম ঠিক না হওয়া এই রোমান্টিক ছবির ঘোষণা আসতেই বলিপাড়ায় শুরু হয়েছে হইচই। ‘সাইয়ারা’র আকাশচুম্বী সাফল্যের পর এই জুটির প্রত্যাবর্তনকে ঘিরে বড় বাজি ধরছে প্রযোজনা সংস্থাটি।

নতুন ছবি প্রসঙ্গে পরিচালক মোহিত সুরি আবেগঘন এক বিবৃতিতে বলেন, ‘আমার কাছে সব সময়ই মূল বিষয় হলো প্রেমের গল্প। ভালোবাসা গভীর হওয়া উচিত, আর সে কারণেই একজন গল্পকার হিসেবে আমি এমন গল্পই বলার চেষ্টা করি। হয়তো এই সবকিছু আগে থেকেই লেখা ছিল।

‘আমরা আবার একত্রিত হয়েছি, কিন্তু এক নতুন সৃজনশীল খিদে নিয়ে। এবার নিজেকে একজন নবাগত মনে হচ্ছে, তাই আমি একই সাথে উত্তেজিত এবং উদ্বিগ্ন। আশা করি আমার সুর আবারও মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’

যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, ‘মোহিতের সঙ্গে কাজ করা মানে শুধু সিনেমা বানানো নয়, এটি একটি অনুভূতিকে তুলে ধরার চেষ্টা। ‘সাইয়ারা’ ছিল এমনই একটি মুহূর্ত যা আমি সব সময় অনুভব করি। এখন যেহেতু আমরা আবার একসঙ্গে কাজ করছি, আমরা আরও বেশি ভালো এবং নিরাপদ কিছু খুঁজছি। আমাদের ছবিতে আহান এবং অনীতকে পেয়ে আমরা অত্যন্ত খুশি।’

বর্তমানে এই জুটির হাতে রয়েছে আরও বেশ কিছু বড় কাজ। আহান পান্ডে চুক্তিবদ্ধ হয়েছেন আলী আব্বাস জাফরের একটি প্রজেক্টে। অন্যদিকে অনীতকে দেখা যাবে ‘শক্তি শালিনী’ নামক একটি হরর কমেডিতে, যেখানে তার সঙ্গে থাকছেন নানা পাটেকর, বিশাল জেঠওয়া এবং বিনীত কুমার সিংয়ের মতো তারকারা। 




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।