Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বিএসএফের ক্যাম্পে আগুন, এক সদস্যের মৃত্যু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৬, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম রাম সিং।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হিঙ্গলগঞ্জ থানার বড় বাঁকড়া এলাকায় অবস্থিত বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পের জ্বালানি সংরক্ষণ কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং চারপাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

এ সময় ঘরের ভেতরে আটকা পড়ে গুরুতর দগ্ধ হন রাম সিং। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিএসএফ ক্যাম্পে হঠাৎ আগুন দেখে হিঙ্গলগঞ্জ থানা এবং দমকলে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শর্ট সার্কিট থেকে পেট্রোলের মেশিনে আগুন লেগে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও ঠিক কী কারণে আগুনের সূত্রপাত, তা তদন্ত করে দেখছে হিঙ্গলগঞ্জ থানা পুলিশ।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।