Dhakainfo24
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৮, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের ৫০ নদ নদীর উপর গবেষণা ধর্মী গ্রন্থ প্রকাশের লক্ষ্যে লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) নজরুল পাঠাগারের ভাষা ও বিতর্ক ক্লাবের সেমিনার কক্ষে দিন ব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রাণ প্রকৃতি পরিবেশ এবং সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগর এই গবেষণা এবং প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। পঞ্চগড় জেলা প্রশাসন এবং জেলা পরিষদ এই গ্রন্থ প্রকাশে সহযোগিতা করছে।

কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নদী ও ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী| এসময় পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম, জেলা শিশু কর্মকর্তা আকতারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র পঞ্চগড় জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের, লেখক ও গবেষক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার। আয়োজক কতৃপক্ষ জানান এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নদী যেন থাকে বহমান। পঞ্চগড়ের নদ নদীগুলোকে সরেজমিনে চিহ্ণিত করা এবং নদ নদনদীগুলোর ইতিহাস, ঐতিহ্য, মিথ, কৃষি সহ অর্থনৈতিক অবদান, নদ নদীর প্রভাবে সভ্যতার ক্রমবর্ধমান বিবর্তন, পরিবর্তনের চিত্র, প্রেক্ষাপট এবং কারণ খুঁজে বের করা| নদ নদীগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার একটা রুপরেখা এবং প্রস্তাবনা আবিস্কার করা।

জেলার লেখক গবেষকদের অংশগ্রহণে এই কর্মসূচী বাস্তবায়নের ফলে নদ নদী সম্পর্কে অনেকগুলো মানুষ সংযুক্ত থাকবে| তাদের ভয়েস ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। কর্মশালায় কবি, লেখক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।