Dhakainfo24
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুর থানায় ছাত্রদল নেতাদের হামলা, ভিডিও করায় পুলিশের মোবাইল ফোন ভাঙচুর! 

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৮, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় হামলা চালিয়ে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি ও মারপিটের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও ধারণ করায় এক পুলিশ সদস্যের মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে ছাত্রদল নেতা পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ এনেছেন।

শনিবার (১৮ এপ্রিল) শাহজাদপুর থানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের ঘটনায় এক ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে মধ্যস্ততা করতে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ থানায় যান। তখন পুলিশের কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) ছাত্রদল নেতা সাব্বিরকে বলেন- ‘তুমি কি এ ঘটনার সঙ্গে জড়িত? যদি জড়িত না থাকো তাহলে চলে যাও’।

এরপর ক্ষিপ্ত হয়ে সাব্বির বলেন- ‘আমি কেন বের হয়ে যাব, আপনারা ৫ তারিখের আগে যেমন ছিলেন এখনও তেমনই করছেন। আপনারা আওয়ামী লীগের পুলিশ।’ এই বলে বেরিয়ে যান তিনি। এরপর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিবসহ দলবল নিয়ে এসে থানার ভেতরে ঢোকেন। এসময় এক পুলিশ সদস্য তার ফোনে ভিডিও করছিলেন। তার ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতে থাকে।

শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদের বক্তব্য জানতে ফোন দেওয়া হয়। সাংবাদিক পরিচয় পাওয়ার পর ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন তিনি।

সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিব বলেন, একটি হোন্ডার বিষয় নিয়ে কী যেন একটি ঝামেলা ছিল। পুলিশ অফিসার টাকা চেয়েছিল। সাব্বির টাকা দিতে চায়নি। সে পরিচয় দিয়েছে কলেজ ছাত্রদলের সভাপতি। তখন কথাকাটাকাটি হট্টগোল হয়। তবে মারামারি হয়নি। ওসি সাহেবের কাছে বিচার চেয়েছি।

পুলিশ সদস্যের ফোন ভাঙার বিষয়ে তিনি বলেন, ভিডিও করছিল এ জন্য কেউ ঘটা করে কেড়ে নিয়ে ভেঙে ফেলেছে। সত্যিকার অর্থে পুলিশ রং কাজ করেছে। বিনা অপরাধে সাব্বিরকে চড় দিয়েছে। এসআই নতুন এসেছেন, হয়তো ওনাকে চেনেন নাই।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল বলেন, তারা আমাদের কনসার্ন ছাড়া থানায় গেছেন। ব্যক্তির দায় সংগঠন নেবে না। এ বিষয়ে তদন্ত করে যদি দোষী প্রমাণিত হয়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, যার মোটরসাইকেল তার কোন খবর নেই। ওই ছেলেটা দলবল নিয়ে এসে পুলিশের ওপর চড়াও হয়। তারা বলতে থাকে আগেও পুলিশ যেমন করেছে এখনো তেমনই করছে। একজন কনস্টেবল ছবি তুলছিল, তখন ওই মোবাইলটা কেড়ে নিয়ে ভেঙে ফেলে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।