মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে সূচি হোক ধরা এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে নতুন বছরকে বরণ করতে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণিল আয়োজনে তিন দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রাম-বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধরে রাখতে ঐতিহ্যবাহী ধুবড়িয়া সেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসী এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিন দিনব্যাপী এ উৎসবের আজ সমাপনী অনুষ্ঠানে তারুণ্যের প্রাণ চাঞ্চল্যসহ নানা বয়সের নারী পুরুষের সরব উপস্থিতিতে মাতোয়ারা হয়ে ওঠে পুরো উৎসব অঙ্গন।বিকেল থেকেই রঙিন হয়ে ওঠে অনুষ্ঠানে স্থল। আনন্দ উৎসবে অংশ নেয় শিশু-কিশোর তরুণ তরুণী সহ সব ধরনের মানুষ। বর্ষবরণ অনুষ্ঠানের শেষ দিন গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ রবিউল আউয়াল লাভলু।
বৈশাখী মেলা উদযাপন কমিটির আহবায়ক আশিকুর রহমান নিশাতের সভাপতিত্বে ও মো. মন্জুরুল হক আজমের সঞ্চালনায় তিন দিন ব্যপি বর্ষবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. শফিকুল ইসলাম মিল্টন, সাংবাদিক আসিফ সোহান, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মো. ফারুক আহমেদ খান, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. নাজমুল হক স্বাধীন শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি প্রমুখ। শেষে জম কালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগীত পরিবেশন করে দর্শক মাতান বাউল সম্রাট সংগীত শিল্পী শফি মন্ডল।
