Dhakainfo24
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৯, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২০এপ্রিল) সকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের নয়াদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তি সীতারাম (২৫) ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুর্না কোনপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে। সীতারাম পেশায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার সকালে সেন্টারিংয়ের কাঠ খুলতে ট্যাংকের ভেতরে নামেন শ্রীকান্ত । পরে তাঁর কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন স্হানীয়দের ডাকেন । ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসে শ্রীকান্ত অচেতন হয়ে পড়েন। অন্য শ্রমিকেরা ভেতরে না নেমে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। নিহতের ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় সেপটিক ট্যাংকে নেমে মারা যাওয়া মিস্ত্রি শ্রীকান্তের মরদেহ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোনো মামলা হয়নি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।