জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ এবং প্রধান সমন্বয়কারী রাফে।
একই সঙ্গে এনসিপিতে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এবং লিগ্যাল সেল সম্পাদক মাহফুজসহ আরও কয়েকজন নেতা।
রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব নেতাদের যোগদানের তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, “আজ যারা যুক্ত হয়েছেন তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে একই লক্ষ্যে কাজ করেছেন। গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নে আমরা সবাই একসঙ্গে কাজ করব।”
তিনি আরও জানান, বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন যোগদানকারী নেতাদের দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হবে।
সংবাদ সম্মেলন শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
