Dhakainfo24
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২০, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরের সিংড়া উপজেলায় ফসলি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সজল মোল্লা (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার ৫নং চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত সজল মোল্লা ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রেজানা যায়, সকালে নিজ জমিতে ধানক্ষেতে সেচ দিতে যান সজল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি মারাত্মকভাবে আহত হন এবং মাঠেই পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ধানক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।