Dhakainfo24
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২০, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশে হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে শুরু হওয়া ‘জরুরি টিকাদান কর্মসূচি’র অংশ হিসেবে বরগুনার আমতলী উপজেলায় তৃতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মুস্তাফিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার, পুলিশ সুপার ও সিভিল সার্জন, বরগুনা।

উদ্বোধন শেষে তিনি সকাল ৯টা থেকে আমতলীতে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এ সময় টিকাদান কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সফরসূচি অনুযায়ী, গত রবিবার বিকেলে সচিবালয় থেকে রওনা দিয়ে রাতে সদরঘাট থেকে লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এরপর সোমবার ভোরে বরিশাল পৌঁছে সড়কপথে আমতলীতে আসেন।

সোমবার বিকেলে তিনি বরগুনা শহরে পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। পরদিন মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বরগুনা সদর উপজেলায় টিকাদান কার্যক্রম পরিদর্শন করবেন। এ সময় সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফর শেষে আগামী মঙ্গলবার বিকেলে তিনি বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে রাতে লঞ্চযোগে ঢাকার পথে যাত্রা করবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাম-রুবেলা নির্মূলে এ ধরনের জরুরি টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সকল অভিভাবকদের তাদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।